ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে কনস্টেবল থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। সেপ্টেম্বর মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।